ল্যাব এইড স্পেশালাইজেড হাসপাতাল, বাংলাদেশের স্বাস্থ্যসেবা শিল্পের মধ্যে একটি জনপ্রিয় নাম। এই হাসপাতালটি স্থাপিত হয় ২০০৪ সালে । ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতাল বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় অনন্য বিপ্লব ঘটিয়েছে। এই হাসপাতালটি অত্যাধুনিক মানের অপারেশন এবং ডায়াগনস্টিক সুবিধা প্রদান করে। প্রতিনিয়ত দক্ষ টেকনিশিয়ান এবং কর্মকর্তাগণ কো-অপারেট করেন। এটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে ১০টি মডার্ন অপারেশন থিয়েটার রয়েছে। এখানে বহিঃবিভাগের রোগীদেরও সুবিধা রয়েছে।