রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মস্তিষ্ক ভালো রাখতে প্রতিদিন ছয়টি কাজ করুন

প্রতিনিধির নাম / ৭১৩ বার দেখা হয়েছে
আপডেট : December 29, 2024
মস্তিষ্ক ভালো রাখতে প্রতিদিন ছয়টি কাজ করুন

আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের যত্ন নেওয়া সার্বিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। মস্তিষ্ক ভালো রাখতে হলে প্রতিদিন বেশ কিছু নিয়ম মেনে চলা দরকার। কোন কোন নিয়ম মেনে চললে মন, শরীর ও মস্তিষ্ক ভালো থাকবে জেনে নিন।

ঘুম: মস্তিষ্ক ভালো রাখতে হলে ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য একটি রুটিন তৈরি করতে পারেন। যা আপনার ঘুম উন্নত করতে পারে। ঘুমানোর আগে শান্ত থাকুন, ঘর অন্ধকার রাখুন এবং আরামদায়ক বিছানায় ঘুমান। মনের অস্থিরতা দূর করে নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। যেসব কাজ আপনার মন ভালো করে এবং শান্ত থাকতে সহায়তা দেয় এমন কাজ করুন। যেমন ঘুমানোর আগে কুসুম গরম পানিতে গোসল করা। এই অভ্যাস আপনার ব্রেন ভালো রাখতে সহায়তা দিতে পারে।

শিথিলায়ন চর্চা করুন: আপনার মানসিক ও শারীরিক অস্থিরতার কারণ সনাক্ত করুন এবং সেই অনুযায়ী নিজেকে শিথিল করুন। প্রয়োজনে শিথিলায়ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এতে যেকোন সমস্যা মোকাবিলার উপায় খুঁজে পেতে পাবেন। সহজ শিথিলায়নের জন্য ঘুমানোর আগে গান শুনতে পারেন।

নতুন চিন্তা করুন: প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। নতুন ভাষা বা বাদ্যযন্ত্র চালনা শিখতে পারেন। এক কথায় পরিচিত কিছু করার চেয়ে নতুন কিছু শেখা আপনার মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা বাড়াতে পারে।

স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন: ওমেগা-৩ ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। নিয়মিত ফল ও শাকসবজি খান। স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস আপনার মস্তিষ্ককে ভালো রাখতে সহায়তা দেবে।

নিয়মিত ব্যায়াম করুন: আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে চান? নিয়মিত ব্যায়াম করুন! যারা শারীরিকভাবে সক্রিয় তাদের আলঝেইমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪০ শতাংশ কম।

সামাজিকতা বাড়ান: নিয়মিত মা বাবার সঙ্গে কথা বলুন। একটি অনলাইন বা অফলাইন বুক ক্লাবে যোগ দিন।প্রতি সপ্তাহে পরিচিতজনদের সঙ্গে একটি আড্ডা দেওয়ার চেষ্টা করুন। দূরবর্তী বন্ধুর সাথে ভিডিও চ্যাট করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর