বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

শিগগিরই ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৭২ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
শিগগিরই ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য থাকা পদ পূরণে শিগগিরই আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

 

রোববার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ বিধিতে সংসদ সদস্যদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন চিকিৎসক (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য প্রথম পর্যায়ে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।

 

এর আগে, সরকার দলীয় সংসদ সুলতানা নাদিরা, সংরক্ষিত সংসদ সদস্য পারভীন জামান ও স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর