বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

বিদায় বেলা যা বলে গেলেন ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক / ৩১৯ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
বিদায় বেলা যা বলে গেলেন ডিবির হারুন
ডিবির সাবেক প্রধান হারুন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিদায়ী অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমার তিন বছরের দায়িত্বকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করেছি।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের তথা দেশের মানুষ জানে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে সমাধান পাওয়া যেতে পারে।

গোয়েন্দা পুলিশ থেকে বদলি হয়ে ডিএমপি সদর দফতরের নতুন দায়িত্ব পাওয়া বিষয়ে হারুন বলেন, সাধারণ মানুষ ডিবির নামটা জানে। আমি চেষ্টা করেছি ডিবিকে আস্থার জায়গায় নিয়ে আসতে। আমার কাজের ওপর আস্থা ও বিশ্বাস রেখে উর্ধ্বতন কতৃপক্ষ আরেকটি জায়গায় পদায়ন করেছে, বিস্তৃতি জায়গায় কাজের সুযোগ দিয়েছে। আমি মনে করি, মানুষের শেষ ভরসাস্থল হলো থানা। থানা যেন মানুষকে সেবা দিতে পারে। আমি চেষ্টা করবো সাধারণ থানায় এসে যেন সেবাটা পায়। থানায় যেন মানুষ আসে। যেকোনো ঘটনায় থানায় গেলে জিডি ও মামলা করতে পারে। আমি চেষ্টা করবো আস্থার জায়গায় থানাকে আনতে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের যে মামলাগুলো হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে- অনেক নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী থাকবে এমন প্রশ্নের জবাবে ডিবি হারুন বলেন, আমি ডিবিতে থাকাকালীন মতিঝিলের মার্ডার থেকে শুরু করে এমপি আনারের মতো অনেক গুরুত্বপূর্ণ এবং বড় বড় ঘটনা ঘটেছে। অনেক মামলা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ নিয়ে আমরা ক্লু বের করেছি। কোনো নিরীহ লোককে এখানে আমরা হ্যারেজ করিনি। মামলা রুজু হয়েছে কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদেরতে হ্যারেজ করা হবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা-সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে। কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদের গ্রেপ্তার করা হবে না। যারা ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত, যারা আগুন লাগিয়েছে, মেট্রোরেলে ভাংচুর-অগ্নিকাণ্ড করেছে, রাষ্ট্রীয় ও বেসরকারি ভবনে আগুন লাগিয়েছে ও পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কেউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর