বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ৩৪৫ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ আগস্ট থেকে। তবে দ্বিতীয় দফায় তারিখ পিছিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষাগুলো নেওয়া হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ০৪/০৮/২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১/০৮/২০২৪ তারিখ থেকে সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর