সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে বিজিবির টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
সারা দেশে বিজিবির টহল জোরদার
সারা দেশে বিজিবির টহল জোরদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে  শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণমিছিল করেছেন আন্দোলনকারীরা। এতে একাধিক স্থানে সংঘর্ষ, ভাঙচুর এবং গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। হবিগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন।এদিকে  শনিবার বিক্ষোভ এবং পরদিন রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

ফলে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানীসহ সারা দেশে বিজিবি টহল জোরদার করা হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর-বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবে বিজিবি।

এদিকে রবিবার (৪ আগস্ট) থেকে লাগাতার  ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।শুক্রবার (২ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর