সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে পলক আটক

নিজস্ব প্রতিবেদক / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : August 6, 2024
বিমানবন্দরে পলক আটক

নিজস্ব প্রতিবেদক : 

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সোমবার (৫ আগস্ট) জুনাইদ আহ্মেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট এক টানা ১০ দিন বন্ধ ছিল। সেই সঙ্গে আরও তিন দিন ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসের মধ্যে ছিল। পাশাপাশি একটানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয় এক টানা ১৪ দিন। এসব বিষয়ে জুনাইদ আহ্মেদ পলক একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করেছেন। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।

প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। অথচ বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব একত্রিত করলে এই ক্ষতির পরিমাণ আরও বেশি । পাশাপাশি তিনি নিজেও শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একইসময় গুজব প্রতিরোধে অপপ্রচার বন্ধে ব্যর্থতার দায় স্বীকার করেও জাতির কাছে ক্ষমা চেয়েছেন। অথচ তিনি শপথ নেওয়ার সময় অঙ্গীকার করেছিলেন তিনি দায়িত্বের অবহেলা করবেন না। রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর