সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পোশাক কারখানা খুলবে বুধবার

নিজস্ব প্রতিবেদক / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট : August 6, 2024
পোশাক কারখানা খুলবে বুধবার

নিজস্ব প্রতিবেদক :

পোশাক তৈরির কারখানাগুলো বুধবার (৭ আগস্ট) খোলা হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জরুরি বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, আজ বিজিএমইএ এক জরুরি বৈঠক করে। বৈঠকে বুধবার (৭ আগস্ট) থেকে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ পোশাক কারখানার মালিকদের কাল কারখানা খুলতে বলেছে। বৈঠকে কারখানা খোলার পাশাপাশি ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। অধিকাংশ নেতাই অর্থনীতি সচল রাখতে কারখানা খুলে দেওয়ার পক্ষে মত দেন। কারণ কারখানা খুলে দেওয়ার সঙ্গে ব্যবসা ধরে রাখার পাশাপাশি সময়মতো শ্রমিকদের বেতন–ভাতা পরিশোধের বিষয়ও জড়িত। ফলে কারখানা চালু ছাড়া অন্য কোনো উপায় নেই। বর্তমানে নিরাপত্তা নিয়ে একধরনের শঙ্কা রয়েছে। তবে নিজেদের শ্রমিকদের দিয়েই নিরাপত্তা নিশ্চিতের কাজটি করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর