সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্র্বতী সরকার শপথ নেবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : August 7, 2024
বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্র্বতী সরকার শপথ নেবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক :

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্র্বতীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জনের।

বুধবার (৭ আগস্ট) বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, অন্তর্র্বতীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। সেটি অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায়। কারণ, ড. মোহাম্মদ ইউনূস ২টা ১০ মিনিটের দিকে দেশে আসবেন। এরপর আয়োজন করা কঠিন। এ জন্য ওইদিন রাত ৮টার দিকে আয়োজন করতে পারি। মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে।

অন্তর্র্বতীকালীন সরকারের আকার কেমন হবে— এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আমার ধারণা আপাতত ১৫ জনের মতো হতে পারে। তারপরও দুই-একজন যোগ হতে পারে।

তিনি বলেন, সেনা, বিমান ও নৌবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। সবাই মিলে সাহায্য করবে। বাংলাদেশ সক্ষম হবে ঘুরে দাঁড়াতে। তিন বাহিনী জনগণের সাথে আছে। সুন্দর ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আশা করছি।

সেনাপ্রধান গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গুজব চলছে, গুজবে কান দেবেন না। গুজব রটাবেন না। নিবৃত্ত থাকলে ভালো হবে।

পুলিশের মনোবলও ফেরত আশার আশা প্রকাশ করে তিনি বলেন, পেশাদার ফোর্স হিসেবে তারা দ্রুত কাজ করতে সক্ষম হবে।

এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর