সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা-কর্মচারী বদলি

প্রতিনিধির নাম / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট : August 8, 2024
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা-কর্মচারী বদলি

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও সাত কর্মচারীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো. জাহিদুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পার্শ্বে বর্ণিত অনুবিভাগ/অধিশাখায় বদলি/পদায়ন করা হলো।

মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে প্রশাসন ও অর্থ অনুবিভাগে (অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অনুবিভাগ) বদলি করা হয়েছে এবং সীমান্ত অধিশাখার যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফাকে রাজনৈতিক-১ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব সীমান্ত অধিশাখা) হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া এ মন্ত্রণালয়ের আরও পাঁচজন কর্মকর্তা ও দুইজন কর্মচারীকে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর