সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট : August 10, 2024
পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১০ আগস্ট) সকালে অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।

দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান প্রধান বিচারপতি। ওবায়দুল হাসান বলেন, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো কিছু ফর্মালিটিজ রয়েছে। এগুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব।

ফুলকোর্ট সভা কী উদ্দেশ্যে ডাকা হয়েছিল জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, রোববার থেকে কোর্ট চালানো যায় কি না, শুধু এ বিষয়ে সিদ্ধান্তের জন্যই ভার্চুয়াল পদ্ধতিতে ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর