সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু

প্রতিনিধির নাম / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট : August 10, 2024
সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে সুখবর হচ্ছে এরই মধ্যে শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। মেট্রোপলিটনসহ এখন পর্যন্ত ৫৩৮ থানার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, আজ শনিবার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মধ্যে পুলিশ সদর দপ্তরসহ সারা দেশে বহু থানায় হামলা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও মালামাল লুট এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়।

এরপরই সারা দেশের থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে। সরকারে পটপরিবর্তনের পর শীর্ষ পদে রদবদল হয়। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই সব ইউনিটের পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন আইজিপি।

আর সারা দেশে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন বিভিন্ন বাহিনীর প্রধানরা।

এদিকে, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে সেনা মোতায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর