সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সচিবের বাসায় মিলল ৩ কোটি টাকা

প্রতিনিধির নাম / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : August 16, 2024
সাবেক সচিবের বাসায় মিলল ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরের সাবেক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরমধ্যে ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি হতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া জানিয়েছে, বাড়ি দুটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের। তার বাসা দুটি থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা ও ১০ লাখ ৩ হাজার ৩৬৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার ৩০০০ টাকার, মালোয়শিয়া রিংগিত ১ হাজার টাকার, সৌদি রিয়াল রয়েছে ২ হাজার ৯৬৯ টাকার, সিঙ্গাপুরী ডলার রয়েছে ৪ হাজার ১১২ টাকার। এছাড়া অট্রেলিয়ান ডলার রয়েছে ১ হাজার ৯১৫ টাকার, কোরিয়ান ইয়াং ২৫ হাজার টাকার এবং চাইনিজ ইয়াং রয়েছে ১৯৯ টাকার।

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাড়ি দুটি ৬ তলা। বাড়ির দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন বাড়িটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলেন। ভবন ঘিরে তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযান বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর