সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরো সহজ করা হবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

প্রতিনিধির নাম / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : August 18, 2024
দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরো সহজ করা হবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে।

রোববার (১৮ আগস্ট) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিং এ সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখা প্রতিশ্রুতি দিয়েছেন আজকের বৈঠকে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে বিদেশের সহায়তা অব্যাহত থাকবে।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, মানুষের ওপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে প্রথম অগ্রাধিকার। আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারব। দ্রুতই ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। একইসাথে বিশ্ব ব্যাংকও আমাদের সাথে কাজ করবে বলে জানিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান রাখলে জিনিসপত্রের দাম কমে যাবে। মানুষ শিগগিরই এর সুফল পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর