সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না : অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : August 25, 2024
কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, কালো টাকা তৈরির আর সুযোগ দেওয়া হবে না। ফলে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রয়োজন হবে না।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেয়া যাবে না। অনেক পক্ষ থেকে প্রস্তাব আসছে সুতরাং বাজেট সংশোধন হবে। তবে কালো টাকা আর তৈরি করতে দেয়া হবে না।

বৈদেশিক ঋণ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, বৈদেশিক ঋণ বেছে নেবো, ঋণোর বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয় এগুলো নেয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর লাগে- এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেয়া হবে না।

ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করছেন তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছেন তাদের বেদনা আছে। এতোদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি আরো বলেন, জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতা ভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করবো। রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দিতে হবে নিজ ভূমে রোহিঙ্গাদের সেটেল করার জন্য।

তিনি আরো বলেন, আমন কিভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি । ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর