সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

প্রতিনিধির নাম / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট : August 25, 2024
ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক আদেশে এ কথা জানানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

ওসি হিসেবে থানায় বদলি হওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনই ডিএমপি’র লাইনওআর’এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।

তারা হলেন, ডিএমপি’র লাইনওআর’এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক(ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানার ওসি হিসেবে, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো. জিয়াউর রহমানকে উত্তরখান থানায়, মো. রেজাউল হোসেন চকবাজার থানায়, মুহাম্মদ সাইফুল ইসলামকে হাজারীবাগে , মো. শাহরিয়ার হাসানকে ক্যান্টনমেন্ট থানায় , মু. এনামুল হাসানকে কোতোয়ালী থানায়, মো. সাইফুল ইসলামকে সূত্রাপুরে, মো. খায়রুল ইসলামকে শাহজালালপুর থানায়, মো. ইয়াছিন আলীকে সবুজবাগ থানায় আবু শাহেদ খান গেন্ডারিয়ায়, গাজী শামীমুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানাউ, মোহাম্মদ সাইফুল ইসলাম হাতিরঝিল, মোজাম্মেল হককে শেরে বাংলা নগর থানায়, মো. রাসেল সরোয়ারকে বনানী, কাজী গোলাম মোস্তফা কাফরুলে, মো. মাহমুদুল হাসানকে শাহআলী থানায়, ইলিয়াস হোসেন ডেমরা থানায় , ফয়সাল আহমেদ ওয়ারী, মো. মাহমুদুর রহমান কদমতলী, শাহ্ মো. ফয়সাল আহমেদ ভাষানটেক, মো. মহিউল ইসলাম মতিঝিল , আলী ইফতেখার হাসান মোহাম্মদপুরে এবং ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ইন্সপেক্টর দাউদ হোসেনকে খিলগাঁও থানায় বদলি করা হয়েছে।

এর আগে ২০, ২১ ও ২২ আগস্ট পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে ২৮ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তারও আগে গত ১৩ আগস্ট বদলি করা হয় ঢাকার ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ঢাকার ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ জারি করা হয়। অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ওসিকেই সরানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর