সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন

আন্তর্জাতিক ডেস্ক / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : August 30, 2024
ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন

আন্তর্জাতিক ডেস্ক : 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসময় পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন উভয় নেতা।

শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় রেডিও পাকিস্তান।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফোনালাপে উভয় নেতা একমত হন যে, দুই দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও একমত হন তারা।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনালাপে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া বাংলাদেশে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়েও সমবেদনা জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন শাহবাজ । দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান ও উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও গভীর ইচ্ছা প্রকাশ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর