সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : August 31, 2024
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সবুজবাগের বাসাবোতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইউসুফ (৪০) নামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে বাসাবো ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মো. ইউসুফকে উদ্ধার করে ভোর সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ইউসুফ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার চম্পক নগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি রুম নিয়ে একাই থাকতেন তিনি। তার পরিবার থাকতেন গ্রামে। তিন ছেলের জনক ছিলেন তিনি।

মৃতের ভাতিজা শাকিল মিয়া বলেন, তার চাচা ইউসুফ ব্যাটারিচালিত রিকশাচালক। রিকশাটির মালিক তিনি নিজেই। প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত রিকশাটি চালাতেন। শনিবার ভোরে বাসাবো ফ্লাইওভারের নিচে তার রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পেটে এবং বুকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। সেখানকার লোকজন দেখে ফেলায় ছিনতাইকারীরা রিকশাটি নিয়ে যেতে পারেনি, ফেলে রেখেই পালিয়ে যায় তারা।

পরে ওই এলাকার লোকজন ও এক শিক্ষার্থী তাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর