সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কমল জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

প্রতিনিধির নাম / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : August 31, 2024
কমল জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক :

সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমেছে। যা মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬ দশমিক ৭৫ টাকা লিটার হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা লিটার করা হয়েছে। এ ছাড়া পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা লিটার করা হয়েছে এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার পুনর্র্নিধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে ৩০ জুন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর