রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৫

প্রতিনিধির নাম / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৫

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া।

এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪)। এছাড়া তানিয়া আফরোজ ও চহুরা নামে দুই বোনের মধ্যে একজন মারা গেছে। নিহতেরা সকলেই বাসের যাত্রী ছিলেন।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, এখন পর্যন্ত ৫ জনের মধ্যে চারজনের নাম শনাক্ত করতে পেরেছি। এরমধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা একই বাসে ছিলেন। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। তবে তিনি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর