মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : September 2, 2024
এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) রাত পৌনে তিনটার সময় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার নাগরকান্দা উপজেলার তালমা এলাকার আবদুর রহমানের ছেলে সারওয়ার আলম শেখ (৫১) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সর্বনখোলা এলাকার আবদুর রাজ্জাক জোয়ারদারের ছেলে রাশেদ জোয়ারদার (২০)। নিহত সারওয়ার আলম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) হিসেবে গত ১৮ জুলাই যোগদান করেন।

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে বিদ্যুৎকেন্দ্রে দুজন চোর প্রবেশ করে। ওই সময় তাদের দেখে আটকানোর চেষ্টা করেন সারওয়ার আলম ও রাশেদ জোয়ারদার। বাধা দিলে চোরদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোরেরা দুজনকে ছুরিকাঘাত করলে তাঁরা সেখানেই ঢলে পড়েন। পরে চোরেরা সীমানাপ্রাচীর পার হয়ে চলে যায়। ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশগুলো চমেক হাসপাতালে পাঠায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, চোরেরা বিদ্যুৎকেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ধরে ফেলতে চেষ্টা করেন। সে কারণে তাঁদের ছুরিকাঘাত করে চোরেরা দেয়াল টপকে পালিয়ে যায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’ তিনি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর