মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

প্রতিনিধির নাম / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : September 3, 2024
হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরির আঘাতে অজ্ঞাত (১৯) এক সিএনজি চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে সিকদার মেডিকেলের ডেন্টাল বিভাগের সড়ক সংল্গ্ন খালি মাঠে ওই হামলার ঘটনা ঘটে।

নিহত চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। তার বয়স বিশের কোঠায়।

উদ্ধারকারী সুমন বলেন, আমি হঠাৎ চিৎকার শুনতে পাই। দূর থেকে দেখতে পাই, এক যুবককে কয়েকজন মিলে মাঠে শুইয়ে ছুরি মারছে। এটা দেখে আমি চিৎকার শুরু করি, মানুষজন বের হতে শুরু করে, এরইমধ্যে ছিনতাইকারীরা তার কাছ থেকে যা পেয়েছে তাই নিয়ে রিকশা ফেলে দ্রুত পালিয়ে যায়। হয়তো তারা তার রিকশাটিও নিয়ে যেতে চেয়েছিল। পরে আমরা কয়েকজন লোক এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করি।

গুরুতর আহত অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী সুমন বলেন, আহত অবস্থায় ওই চালক জানিয়েছিল, সে মিরপুর এলাকা থেকে যাত্রী নিয়ে এখানে এসেছিল। তার উপর হামলা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর