মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট : September 4, 2024
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে সনু (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত সনুর চাচাতো ভাই সজীব বলেন, সকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি বুনিয়া সোহেল, রানা, টুনটুন, বাবুসহ ৪০-৫০ জনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। কামাল বিরিয়ানি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শট গানের গুলিতে সনু ভাই গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজীব আরো বলেন, জেনেভা ক্যাম্পে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মারামারি হতো। হঠাৎ গোলাগুলি শুরু হয়। এখানে অস্ত্র কোথা থেকে এলো সেটা আমাদের জানার বিষয়। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করে মানুষ মেরে ফেললো।

নিহত সনু জেনেভা ক্যাম্পের ৫ নাম্বার সেক্টরে থাকতো বলেও জানান সজীব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সনুর পেটের দুই পাশে বেশ কয়েকটি গুলির চিহ্ন দেখা গেছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর