মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : September 5, 2024
ঢাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় আজমপুরে ট্রাকের ধাক্কায় মো. মনির হোসেন (২২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনির হোসেন উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার চৌডিয়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের সন্তান। গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় থাকতেন তিনি।

মনির হোসেনের স্ত্রী ময়না বেগম জানান, বুধবার দুপুরে উত্তরা পূর্ব থানার উত্তরা রাজউক কলেজের পাশে ব্রিজের ঢালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মনিরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর