বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মানসিক চাপ থেকে দূরে থাকবেন যেভাবে

প্রতিনিধির নাম / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : September 5, 2024
মানসিক চাপ থেকে দূরে থাকবেন যেভাবে

মানসিক চাপ নেই প্রাপ্তবয়স্ক এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। জীবন চালিয়ে নিতে গেলে শারিরীক এবং মানসিক উভয় চাপেই পড়তে হয়। শারিরীক চাপ অর্থাৎ ক্লান্তি বা অসুস্থতা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। কিন্তু, মানসিক চাপ যেহেতু দেখা-ছোয়া যায় না আর তাই বিষয়টি চিন্তার যোগান দেয়। অন্যদিকে চিন্তা থেকেও মানসিক চাপের জন্ম হয়। আর তাই সুস্থ দেহ, সুন্দর মনের জন্য মানসিক চাপ থেকে দূরে থাকা জরুরি। আসুন জেনে নিই বেশ কিছু উপায় যা মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে।

১. মেডিটেশন বা ধ্যান চর্চা: প্রতিদিন সকালে কয়েক মিনিট সময় মেডিটেশন বা কিছুটা সময় ধ্যানে কাটানোর অভ্যাস করুন। এই অভ্যাস আপনাকে বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখবে। প্রতিদিন সকালে এভাবে নিয়ম মেনে মেডিটেশন করলে তা আপনার মনকে শান্ত করবে। সেইসঙ্গে মুক্তি দেবে মানসিক অবসাদ থেকেও।

২. ব্যায়াম করুন নিয়মিত: ভাবছেন শরীরচর্চার সঙ্গে মনের কী সম্পর্ক? সম্পর্ক তো রয়েছেই। আমাদের শরীর কোনো কারণে অসুস্থ থাকলে কি মন ভালো থাকে? তাহলে শরীর ফুরফুরে থাকলে তার প্রভাবও তো মনে পড়ার কথা, তাই না? মানসিক চাপ কমানোর জন্য আপনাকে প্রতিদিন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে হবে। সেজন্য প্রতিদিন অন্তত আধা ঘণ্টার মতো সময় ব্যায়াম, হাঁটাহাঁটি অথবা জগিং করার অভ্যাস করুন। এগুলো আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে।

৩. স্বাস্থ্যকর খাবার গ্রহণ জরুরি: ফল, সবজি, দানা শস্য এবং ফ্যাটবিহীন প্রোটিনের খাওয়ার অভ্যাস করুন। এর ফলে আপনার মানসিক চাপ অনেকটাই কমে আসবে। প্রতিদিনের খাবার থেকে অতিরিক্ত লবণ, চিনি, ক্যাফেইন বাদ দিতে হবে। পুরোপুরি বাদ নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন, এর বেশি নয়। কারণ এ ধরনের খাবার অতিরিক্ত খেলে তা রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয় এবং মানসিক চাপ সৃষ্টি করে।

এটি এক ধরনের নিঃশ্বাসের ব্যায়াম। প্রতিদিন এই ব্যায়াম করার অভ্যাস করুন। প্রতিদিন কিছুটা সময় গভীরভাবে প্রশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করুন। দিনে অন্তত দশ মিনিট সময় এভাবে করলেই অনেকটা উপকার পাবেন। তাতে আপনার মানসিক চাপ তো কমবেই সেইসঙ্গে ফুসফুসও ভালো থাকবে।

৪. ভালো ঘুমের অভ্যাস করুন: আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। তাই আপনার প্রয়োজনীয় ঘুমের দিকে নজর দিন। এ বিষয়ে ছাড় দেবেন না। কারণ টানা কয়েক দিন ঘুম ভালো না হলেই আপনার শরীর ভেঙে পড়বে। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমের অভ্যাস করুন। আগেভাগে ঘুমাতে যান এবং খুব সকালে ঘুম থেকে উঠুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর