মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : September 13, 2024
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও বাড়ি ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে, রাত ১২টার দিকে র‌্যাব তাকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়। সেই দুই মামলায় প্রধান আসামি করা হয় নায়েব আলী জোয়ার্দারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর