মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ছুটির দিনেও কর্মমুখর শিল্পাঞ্চল আশুলিয়া

সাভার উপজেলা প্রতিনিধি / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : September 16, 2024
ছুটির দিনেও কর্মমুখর শিল্পাঞ্চল আশুলিয়া

সাভার উপজেলা প্রতিনিধি :

শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকারি ছুটির দিনেও অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে। গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের জেরে উৎপাদন ব্যহত হওয়ায় তা পুষিয়ে নিতেই এসব কারখানা চালু রাখা হয়েছে। কাজে যোগ দিতে পেরে শ্রমিকরাও বেশ খুশি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকলেও কিছু কারখানা ছাড়া সকাল থেকে কর্মমুখর ও স্বাভাবিক শিল্পাঞ্চল আশুলিয়া ঘুরে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানা। টানা শ্রমিক বিক্ষোভের মুখে ক্ষতি সামাল দিতেই এ উদ্যোগ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ।

সরেজমিনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সকাল থেকেই পোশাককারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছে। অনেকটা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে বলে দেখা যায়।

কাজে যোগ দিয়ে পোশাক শ্রমিক আসমা বলেন, অনেক দিন হলো আন্দোলনের নামের কাজের পরিবেশ নষ্ট হয়েছে। এখন পরিস্থিতি ভালো থাকায় সরকারি ছুটির দিনেও আমরা কাজে যোগ দিয়েছি।

পোশাক কারখানার কর্মকর্তা বলেন, আইনে সাধারণত শ্রমিকরা বছরে ১১ দিন উৎসব ছুটি পান। কিন্তু আগে থেকেই শিল্প মালিকরা দেখা যায় বছরে শ্রমিকদের দু-একদিন বেশি ছুটি দিয়ে থাকেন। এর মধ্যে ১৫ আগস্ট শ্রমিকরা যেই ছুটিটি পান সেটি মূলত বিগত সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া ছিল। এক্ষেত্রে তালিকায় ১৫ আগস্টের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকতো।

শিল্প পুলিশ জানায়, শিল্প পুলিশ-১ আওতাধীন ১৮৬৩ শিল্প কারখানার মধ্যে ১৪০০ কারখানা আজ চালু রয়েছে। বাকিগুলোর মধ্যে কিছু রয়েছে সরকারি ছুটি আবার কিছু কারখানা রয়েছে অনির্দিষ্টকালের বন্ধ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়টি কারখানা আজ বন্ধ রয়েছে তা আজ বলা যাচ্ছে না। কারণ কেউ বন্ধ করেছেন সরকারি ছুটি হিসেবে কোনটা আবার আন্দোলনের মুখে। তবে শিল্পাঞ্চলের পুরো এলাকা পরিবেশ এখন শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর