মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : September 16, 2024
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহ সদর উপজেলার শুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মুকাদ্দেস মোল্ল্যা, মো. জুলহাসের মেয়ে রেশমা খাতুন এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম। রেশমা ও হাসিনা বউ-শাশুড়ি। আর রেশমা মুকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পেছনে অবস্থিত পেঁপে গাছ পড়ে যায়। মুকাদ্দেস মোল্ল্যা সেই গাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে।

আজ সকালে হাসিনা বেগম ও তার ছেলের বউ রেশমা খাতুন মুকাদ্দেসকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর