মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জামিন পেলেও কারাগারেই থাকতে হবে সাবেক বিচারপতি মানিককে

প্রতিনিধির নাম / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
জামিন পেলেও কারাগারেই থাকতে হবে সাবেক বিচারপতি মানিককে

 

সিলেট জেলা প্রতিনিধি :

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মানিক। শুনানি শেষে আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ এক টাকা জরিমানা আদায়ের মাধ্যমে তাকে জামিন দেন। তবে তার বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন অপরাধে সহায়তার জন্য একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সিলেট আদালতে নিযুক্ত পুলিশ পরিদর্শক (কোর্ট পরিদর্শক) জমসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কানাইঘাটের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী আদালতে এ মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন। দেশের অন্যান্য স্থানে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারে থাকতে হবে।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে শামসুদ্দিন চৌধুরী মানিককে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাকে বেধড়ক কিল-ঘুষি মারা হয়। এতে তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ সেপ্টেম্বর তাকে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগ ২৫ আগস্ট রাতে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সিলেটে মামলা হয়। কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে সিলেটের কানাইঘাট থানায় মামলাটি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর