মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা অনুদান, সহায়তা শুরু এক সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা অনুদান, সহায়তা শুরু এক সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (সেপ্টেম্বর ১৭) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০০ কোটি টাকার চেক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক আন্দোলনে নিহত মীর মুগ্ধ’র জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাতে তুলে দেন।

পরে সন্ধ্যায় ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য নাহিদ ইসলাম।

এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ৮০০ নিহত এবং ২০ হাজারের বেশি জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭০০ পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যা তহবিলে যে অনুদান আসছে সেটা দিয়ে বন্যার্তদের পুর্নবাসনে যে উদ্যোগ নিচ্ছি সেটার সঙ্গে এটা আলাদা। এর বাইরে প্রধান উপদেষ্টা চাইলে যেকোনো খাতে অনুদান দিতে পারেন। ফাউন্ডেশনের তহবিল সরকার থেকে নিয়ে শুরু করলাম। এখন দেশের সব নাগরিকের কাছে অনুদান দেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের পক্ষ থেকেও যেসব উদ্যোগ তা আলাদাভাবে চলতে থাকবে এবং ফাউন্ডেশনের কার্যক্রমও চলতে থাকবে।

নাহিদ বলেন, আমরা আজকেই প্রধান উপদেষ্টার কাছ থেকে ১০০ কোটি টাকার চেকটি গ্রহণ করেছে। আমি দেশবাসীকে অনুরোধ করব এবং যারা দেশে বাইরে আছে তাদেরও বলব যে, আপনাদের দান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতোমধ্যে আহত অবস্থায় আছে, ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসা খুব দ্রুত শুরু করার ক্ষেত্রে আপনাদের এ অনুদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চিকিৎসা যত বিলম্বে হবে, দেরি করে হবে হতাহতের সংখ্যা তত বাড়বে। আপনাদের সবার কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান। দান করা শুরু করেন।

দেশে বা বিদেশ থেকে কোনো ফান্ড এসেছে কি না? আসলে তা কত টাকা? এমন প্রশ্নের জবাবের নাহিদ বলেন, আজকের সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকার চেক নিয়ে কার্যক্রম শুরু করলাম। আজকে আনুষ্ঠানিকভাবে সবার কাছে আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবর রহমান স্নিগ্ধ এবং কমিটির সদস্য ও অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর