মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট : September 18, 2024
আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক আছে বলে জানা গেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে ডিএমটিসিএলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএলের বার্তায় জানানো হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।’

ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভুইয়া বলেন, মেট্রোরেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে। তবে কোন ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো, তা নিশ্চিত হতে পারিনি। খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর