বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালে ঘুম থেকে উঠেই অ্যাসিডিটির সমস্যা,ওষুধ ছাড়া সমাধানের উপায়

প্রতিনিধির নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট : September 18, 2024
সকালে ঘুম থেকে উঠেই অ্যাসিডিটির সমস্যা,ওষুধ ছাড়া সমাধানের উপায়

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা নেই, এমন লোক খুব কমই পাওয়া যাবে। অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই অ্যাসিডিটির সমস্যা হয়। আর এই সমস্যার সমাধানে সকালে উঠেই ওষুধ খেতে চান না অনেকে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে অ্যাসিডিটির ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এবং এতে ফলও তেমন পাওয়া যায় না। তাই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে খাবারের দিকে মনোযোগ দিতে বলেন চিকিৎসকরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে চিকিৎসকরা কয়েকটি।

গরম পানি: সকালের অ্যাসিডিটির সহজ সমাধান গরম পানি। সাধারণত গরম পানি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই চিকিৎসকরা বলেন সকালে অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে গরম পানি পান করতে।

আদা: আদার রস পাকস্থলীর অ্যাসিডকে কমাতে সাহায্য করে। অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুখে রাখলে বা এক কাপ জলে কয়েক টুকরো আদা দিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন কিংবা শুধু এক চা চামচ করে আদার রস দিনে ২-৩ বার খেলে অ্যাসিডিটির থেকে মুক্তি পেতে পারেন।

জিরা: অ্যাসিড থেকে অনেক সময় পেটে ব্যথা হয়। পেটের ব্যথা দূর করতে এবং হজমের কাজে জিরে দারুণ কাজ করে। দেড় কাপ জলে এক চা চামচ করে জিরা ও মৌরী গুঁড়ো এবং সামান্য চিনি মিশিয়ে খালি পেটে খেতে পারেন অথবা এক গ্লাস জলে সামান্য জিরে গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন। অনেক উপকার পাবেন।

পুদিনা পাতা: পুদিনা পাতার বায়ুনিরোধক ও পেট ঠান্ডা করার গুণ দ্রুত বুক ও পেট জ্বালাপোড়া করা, পেট ফাঁপা ও বমি ভাব উপশম করে। তাই অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলেই কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন বা এক কাপ জলে ৪-৫ টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন বা চাইলে তাতে একটু মধুও যোগ করতে পারেন।

লবঙ্গ: লবঙ্গ পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে। ২-৩ টি লবঙ্গ মুখে নিয়ে রাখলে বা সমপরিমাণ এলাচ ও লবঙ্গ গুঁড়ো উষ্ণ জলে মিশিয়ে খেলে অ্যাসিডিটির জ্বালা এবং মুখের দুর্গন্ধ দূর হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর