মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : September 19, 2024
চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মার্টিন রেইজার বলেন, আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।

অন্তর্বর্তী সরকারকে কী পরিমাণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এমন প্রশ্নে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক। সেজন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না। তবে আমি এটা বলতে পারি আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। ধারণা করছি চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়া হবে।

মার্টিন রেইজার বলেন, এই অর্থের কিছু বাজেট সহায়তা, কিছু প্রকল্প, স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য। বাংলাদেশে কিছু প্রকল্প রয়েছে সেগুলোতে যেমন সহায়তা থাকবে তেমনি জরুরি সহায়তা হিসেবেও কিছু সহায়তা করা হবে।

বৈঠকের পর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে বাজেট সাপোর্ট, ফুড সেফটি বন্যা পরবর্তী বিষয় নিয়ে কথা হয়েছে। তারা সহায়তা দেবে। বিশ্বব্যাংক ফান্ড ও কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর দাতা সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে আর্থিক খাতের সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার পাশাপাশি চলতি বছরেই বাজেট ঘাটতি পূরণে একটি অংশ ঋণ সহায়তা মিলবে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর