মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাড়ে ২০ লাখ খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : September 19, 2024
সাড়ে ২০ লাখ খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক : 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করে পুরোপুরি চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমটিসিএল‘র ইস্কাটন গার্ডেনের প্রধান কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, ২০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। সহসাই ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন যথাসম্ভব দ্রুত চালুর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

১৮ সেপ্টেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকার কারণ হিসেবে মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিজয় সরণি এবং ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি পিলার এবং তার উপরিস্থিত ভায়াডাক্টের মধ্যবর্তী স্থানের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ায় মেট্রোরেল বন্ধ থাকে।

কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৭ সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ ০৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করবে।

এসময় তিনি বলেন, ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবার ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত ৯ টা পর্যন্ত উত্তরা হতে মতিঝিল রুটে এবং দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়)-তে মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কারিগরি ত্রুটির কারণে সকাল ৯ টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়। যথাযথ প্রক্রিয়ায় কারিগরি ত্রুটি সংস্কার করে রাত ৮ টা ২৫ মিনিট হতে পুনরায় মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর