মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সূত্রাপুরে ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু

প্রতিনিধির নাম / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট : September 21, 2024
সূত্রাপুরে ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত জিন্দা মন্ডল (৬০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের জিন্নাহ মন্ডলের পরিবার গ্রামের বাড়ি থাকেন। ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকায় ছেলে ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন তিনি।

জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে আনা যুবক ইমরান বলেন, রাত ৩ টার দিকে একজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান।’ চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি ব্যাটারিচালিত অটোরিকশা চালক এক হাত দিয়ে বুকে ধরে রেখেছে। কী হয়েছে জানতে চাইলে তিনি বলতে থাকেন, ‘আমাকে বাঁচান হাসপাতালে নিয়ে চলেন। আমাকে ছুরি মেরেছে’। পোস্তগোলা থেকে নিয়ে আসা যাত্রীই তাকে ছুরি মেরে অটোরিকশাটা নিয়ে যেতে চেয়েছিল।

হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গেন্ডারিয়ার লোহারপুল পঞ্চায়েত কবরস্থানের পাশ থেকে ৫৫ বছর বয়সী জিন্নাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনে কয়েকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর