মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রতিনিধির নাম / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : September 21, 2024
দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

আগামী অক্টোবরে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও রফতানি করা ইলিশের দাম কত হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলিপূরণ সাপেক্ষে ৩ (তিন) হাজার মেট্রিকটন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেওয়া হলো।

সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর ( উপসচিব, রফতানি-২ শাখা,কক্ষ নং ১২৭, ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও এই আদেশে জানানো হয়েছে। তবে যারা আগেই আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবছরই দুর্গাপূজার সময় ভারতে উল্লেখযোগ্যসংখ্যক ইলিশ রফতানি করা হতো। গতবছরও দুর্গাপূজার আগে ৫ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এটিকে কেউ কেউ শেখ হাসিনা সরকারের ‘ইলিশ কূটনীতি’ বলেও উল্লেখ করতেন। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর কেউ কেউ ইলিশ রফতানি বন্ধ করার দাবি জানান। মূলত দেশের বাজারে চড়া দাম হওয়ায় এমন দাবি ওঠে। সম্প্রতি দেশের বন্যার সময় ভারত থেকে ‘পানি ছেড়ে দেওয়ার’ অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক প্রকাশ্যেই ইলিশ না পাঠানোর আহ্বান জানান।

সম্প্রতি অন্তর্র্বতীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও বলেছিলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রফতানি করা হবে। তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে সেটা হতে পারে না।

স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন তিনি। যদিও সংশ্লিষ্টরা বলছেন, রফতানি বন্ধেও মিলছে না সুফল, সাগর থেকেই ইলিশ যাচ্ছে ভারতীয়দের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর