মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গুলশান থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : September 28, 2024
গুলশান থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনেরই গলায় ও সারা শরীরে বটি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানান গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।

নিহতরা হলেন- মো. রফিক (৮০) ও মো. সাব্বির (১৬)। এদের মধ্যে রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির দোকানের কর্মচারী।

তিনি বলেন, নিহত দুইজনের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজনের নাম মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

ওসি তৌহিদ আহমেদ জানান, গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতরে দুইজনের মরদেহ রয়েছে এমন খবর পায় পুলিশ। ঘটনাস্থলে আমরা আছি। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গুলশান থানার ওসি আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।

নিহত রফিকের ছেলে জানান, ২১ নম্বর প্লটের পাশে চায়ের দোকান করতেন তার বাবা। তিনি অনেক বছর ধরে চায়ের দোকানটি চালাতেন। বৃহস্পতিবার রাত থেকে ফোনে যোগাযোগ করতে না পেরে ঢাকায় এসে তার বাবার চায়ের দোকান তালা বন্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দুইজনের গলাকাটা মরদেহ পড়ে দেখতে পান। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর