মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে মন্ত্রণালয়ের

প্রতিনিধির নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : September 28, 2024
নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক : 

নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌকা’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমার এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করতে হবে। নাম রাখতে হবে জাহাজ মন্ত্রণালয়। আমি প্রস্তাব রাখবো এটাকে নৌ মন্ত্রণালয় না রেখে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় রাখেন। আমি তো নৌকা চালাই না, জাহাজ চালাই।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতেই বিচার করা উচিত। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে। নির্দেশদাতা হিসেবে বিচার হবে।’

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে ক্যাবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌ-পরিবহন উপদেষ্টা।

ছাত্র আন্দোলনের সময় পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি যে, ওরা আমাদের দেশের পুলিশ। পুলিশের বন্দুক কীভাবে সিভিল পোশাকের মানুষের হাতে গেলো? ৭.৬২ রাইফেল তারা কোথায় পেলো এমন প্রশ্ন তুলেছেন নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আন্দোলনে ৭.৬২ রাইফেলের ব্যবহার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীনও মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে তিনি বললেন, এসব বিষয়ে তদন্ত হওয়ার কথা আগেও বলেছি। এখন সে দায়িত্বে না থাকলেও আমি যথাসম্ভব চেষ্টা করবো।

পুলিশে সংস্কারের বিষয়ে তিনি বলেন, অবশ্যই সংস্কার প্রয়োজন। তারা নিজেরাও সেটা চাচ্ছে। এজন্য পুলিশ কমিশন করতে হবে। পুলিশকে যদি মানুষের বন্ধু বানাতে হয়, তবে সংস্কার করতেই হবে।

এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নাৎসিদের মতো জঘন্য কাজ করেছে। এত কম সময়ে এত মানুষ কোথাও মরেনি। এজন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে। প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করতে হবে।

গণঅভ্যুত্থানে হতাহতদের পূর্ণ তালিকা করতে খানিক সময় লাগবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা। আরও জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে ‘জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব দেবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর