বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার

প্রতিনিধির নাম / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : October 3, 2024
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁ-১ আসনের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, আমরা পরে সেই সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর