বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পূজায় সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে, আগামীতেও থাকবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : October 11, 2024
পূজায় সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে, আগামীতেও থাকবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : 

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে পূজার আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন ভালোভাবে সম্পন্ন হয়েছে বাকি যে সময়টা রয়েছে সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, শতাব্দির পর শতাব্দি আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

তিনি সবাইকে ভালো থাকার জন্য আহ্বান জানিয়ে বলেন, সবার জন্য শারদীয় শুভেচ্ছা। শুধু ঢাকায় নয়, সারাদেশে যেখানে যেখানে এ উৎসব পালন হচ্ছে, সবার জন্য আমার শারদীয় শুভেচ্ছা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর