বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ইমিগ্রেশনে আটকে দেওয়ার বিষয়ে যা বললেন আজহারী

প্রতিনিধির নাম / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : October 12, 2024
ইমিগ্রেশনে আটকে দেওয়ার বিষয়ে যা বললেন আজহারী

নিজস্ব প্রতিবেদক :

ইমিগ্রেশন ভোগান্তি শেষে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের দীর্ঘ জেরার মুখে পড়েন তিনি। এবার ইমিগ্রেশনে আটকে দেওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন মাওলানা আজহারী। এ ঘটনায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।

আজহারীর ব্যক্তিগত সহকারী মো. মুরাদ জানিয়েছেন, বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ সূত্র বলছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে আজহারীর নামে বিগত সরকারের আমলের একটি অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে ২ অক্টোবর দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ অক্টোবর) আবার মালয়েশিয়া ফেরার জন্য বিমানে ওঠেন।

আজহারীকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন তিনি। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে দীর্ঘ আট ঘণ্টা অবস্থান করেন আজহারী।

দেশটির ইমিগ্রেশন পুলিশসূত্র বলছেন, মালয়েশিয়া পুলিশ হেডকোয়ার্টারে তার নামে বিগত সরকারের আমলের একটি অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। তবে কয়েকদিনের মাথায় শুক্রবার (১১ অক্টোবর) ফের মালয়েশিয়া চলে যাওয়ার কথা জানান। সেই সঙ্গে কিছু বার্তাও দিয়ে যান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।

তিনি লিখেছেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি মাস খানেক পর, আবারো দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি-সহ সবকিছু অনুকূল হলে, পুরো দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সবকিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির উপর।

তিনি আরও লিখেছেন, আমি এ জমিনে কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে, কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আজহারী লিখেছেন, শিগগিরই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। দুআয় রাখবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর