বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিয়ে করলেন হাসনাত, সারজিসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : October 12, 2024
বিয়ে করলেন হাসনাত, সারজিসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিবাহিত জীবনের জন্য শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছে আরেক সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রী’র দায়িত্ব গ্রহণ করছো।

তিনি আরও লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাকে জীবনের বরকতময় করে তুলুন।

সব শেষ তিনি লিখেছেন, ভাবিকে এখনো আমরা দেখিনি।

পরে নিজেই নিজের পোস্টে মন্তব্য করে সারজিস লেখেন, গুজবের মাঝে এভাবে চিকনে কাজটা সেরে ফেললা হাসনাত আব্দুল্লাহ! জাতি এটা মেনে নিবে না। জাতীয় সমন্বয়ক হয়ে জাতিকে না জানিয়ে এমন কাজ করার তীব্র নিন্দা জানাই। ‘মার্চ টু কুমিল্লা’ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুদ্ধদ্বার বৈঠক চলছে!

তবে সারজিসের এই পোস্ট ঘিরে এখনো রহস্য ঘুরপাক খাচ্ছে। কেউ ই গণমাধ্যমকে বিষয়টি খুলে বলেননি।

উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। গেল জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এদিকে, শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকেই আন্দোলনের সঙ্গে জড়িত অন্যান্য সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদের গায়ে হলুদ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুজব প্রচার করেছেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে ‘গুজব কে না বলুন’ বলে একটি বার্তা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর