বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : October 16, 2024
ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক :

মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র রমজান ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করে করতে যাচ্ছে সরকার। এ ছাড়া হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি তিন দিন করা হতে পারে।

প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের যে সভা হবে। সেখানে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের তোলা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

বর্তমানে দুই ঈদে তিনদিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এরআগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হবে। দুই ঈদের ছুটি ৫ দিন (ঈদের দিন এবং আগে পরে দুই দিন করে), পূজার ছুটি তিনদিন করা হতে পারে। এছাড়াও, ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে।

তথ্যমতে, রোজার ঈদ ও কোরবানি ঈদের ছুটি ৫ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের আগে পরে দুদিন করে এই ছুটি নির্ধারণের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্গাপূজার ছুটি ১ দিন থেকে বাড়িয়ে ৩ দিন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

গত কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পরে গুঞ্জন উঠলেও আর আলোর মুখ দেখেনি। ফলে এখন ঈদে তিন দিন এবং পূজায় একদিন সাধারণ ছুটি থাকে।

অন্যদিকে, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও বিবেচনা করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর