বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক বাতিল করেন শেখ হাসিনা : সাবেক বিচারপতি মতিন

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : October 19, 2024
নিজের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক বাতিল করেন শেখ হাসিনা : সাবেক বিচারপতি মতিন

নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেন, আদালতের রায়ের তোয়াক্কা না করে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দরকার।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর সিআরডিএপি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। কিছু অধিকার সব কিছুর ঊর্ধ্বে থাকে। তাই ছাত্ররা এবার বিপ্লবে তাই প্রয়োগ করেছে।

আব্দুল মতিন বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ কোনও বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়নি। শুধু তোষামোদি হয়েছে। বিচার বিভাগ ও সংসদ ভূমিকা হারিয়েছিল। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি। স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও মিডিয়া দরকার।

‘বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেনি, ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল। বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুর্নবহাল করা প্রয়োজন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ হয় রাখতে হবে, না হয় সংশোধন করতে হবে,’ বলেন তিনি।

সাবেক এই বিচারপতি আরও বলেন, মিডিয়াকে কুক্ষিগত করা হয়েছিল। মিডিয়াকে হত্যা করতে সাইবার সিকিউরিটি এক্ট করা হয়েছিল।

রাজনৈতিক দলগুলোয় গণতান্ত্রিক চর্চা ছিল না, সংস্কার দরকার রাজনৈতিক দলগুলোতেও বলে মন্তব্য করেন আব্দুল মতিন।

এসময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, বিগত সরকারের আমলে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই ঠিক মতো দাঁড়াতে পারেনি।

অনুষ্ঠানে সংবিধান পুনরায় না লিখে বর্তমান সংবিধানকেই সংশোধন পরিমার্জনের পক্ষে মত দেন বিশেষজ্ঞরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর