বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলির ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : October 19, 2024
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলির ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলাসহ ৫টি মামলার এজাহার নামীয় আসামি বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে (৪৪) গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত গোলাম সারোয়ার পিন্টুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ২০ ও ২১ আগস্ট আন্দোলনে অংশ নেওয়ার সময় হাফিজুল ও সুমন শিকদার নামে দুজনকে বাড্ডায় হত্যা করা হয়। পরে এ ঘটনায় বাড্ডা থানায় দুটি পৃথক মামলা হয়। এছাড়াও গত ১ ও ২৯ সেপ্টেম্বর সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নামে দুজনকে হত্যার ঘটনায় বাড্ডা থানায় আরও ২টি মামলা হয়। তাছাড়াও তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর রুবেল মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। তার নামে পাঁচটি মামলা রয়েছে।

মামলাগুলোর এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ জুলাই এবং ৫ আগস্ট বাড্ডা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। হামলার সময় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গ্রেফতারকৃত পিন্টু এসব হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের হামলায় হাফিজুল, সুমন শিকদার, সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নিহত হন এবং রুবেল মিয়া গুরুতর আহত হন। হত্যার ঘটনায় রুজুকৃত মামলাসমূহ তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর