বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিনিধির নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : October 20, 2024
শেখ হাসিনাকে ফেরানোর কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিন বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

তৌফিক হাসান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাসও (আমাদের) জানা নেই।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ভারত বলছে, শেখ হাসিনা দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে নয়, রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন। শেখ হাসিনা স্ট্যাটাস (শ্রেণি) নিয়ে আনুষ্ঠানিক কিছু জানেন কি না এমন প্রশ্নে তৌফিক হাসান বলেন, আমরা অফিসিয়ালি কিছু জানি না।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৭ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর