বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : October 21, 2024
রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। গত এক মাসের বেশি সময় ধরে ব্যাংকগুলোর এমডি পদ শূন্য আছে। এসব ব্যাংকে নতুন এমডি নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার সায় ও সবকিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যে নতুন এমডি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টা কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন এমডি হিসেবে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে—

সোনালী ব্যাংকের এমডি হিসেবে সুপারিশ করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে; জনতা ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মজিবর রহমানকে; অগ্রণী ব্যাংকে একই ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে; রূপালী ব্যাংকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিমকে; বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিনকে এবং বেসিক ব্যাংকে এমডি হিসেবে সুপারিশ করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানকে।

বিশেষায়িত ৪ ব্যাংকের এমডি হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে—

সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে করা হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি। পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি করা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে। সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলীকে করা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে সুপারিশ করা হয়েছে।

ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের একসঙ্গে সরিয়ে দেওয়া হয়। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল —এর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এমডি না থাকায় এসব ব্যাংকের নতুন চেয়ারম্যানরাও ভূমিকা রাখতে পারছেন না।

গত ৫ আগস্ট সরকার পতনের পর সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগে বাধ্য হন। আর ব্যাংকটির এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হয় আফজাল করীমকে। সোনালী ব্যাংকে সদ্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামে।

জানা গেছে, সরকারি ব্যাংকের মধ্যে নাজুক অবস্থায় আছে বেসিক ব্যাংক ও জনতা ব্যাংক। বেসিক ব্যাংকের ৬৫ শতাংশ ঋণ এরই মধ্যে খেলাপি হয়ে পড়েছে, যার পরিমাণ ৮ হাজার ২৫৬ কোটি টাকা। গত জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক শতাংশ বা ৪৮ হাজার কোটি টাকায়। এরই মধ্যে ৭০ শতাংশ ছাড়িয়েছে খেলাপি ঋণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর