বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

প্রতিনিধির নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : October 22, 2024
হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশে ‘বিপ্লবী শিক্ষার্থীদের’ ঐক্যবদ্ধ করার লক্ষ্যে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য সচিব হিসেবে সমম্বয়ক আরিফ সোহেল, মুখ্য সংগঠক হিসেবে আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা রয়েছেন।

দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে বলে জানান সমন্বয়করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, সারাদেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুর্নগঠন প্রয়োজন।

সারজিস জানান, আগামীতেও এই সংগঠনের অনেক কাজ করতে হবে। এজন্য সংগঠনকে সারাদেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া কমিটি শিগগির পূর্ণাঙ্গ করা হবে বলে জানান তিনি।

সংগঠনের অন্যতম নেতা সারজিস আলম বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এজন্য আরও সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।

গত জুলাইয়ের শুরুকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী সময় এই সংগঠনই সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর