বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অতিরিক্ত মানসিক চাপ যেভাবে হার্টের ক্ষতি করে

প্রতিনিধির নাম / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : October 22, 2024
অতিরিক্ত মানসিক চাপ যেভাবে হার্টের ক্ষতি করে

ক্রমাগত দুঃখবোধ করা এবং নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। মানসিক চাপ মোকাবিলা করতে না পারলে হার্টের ক্ষতি হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ কীভাবে হার্টের ওপর প্রভাব ফেলে জেনে নিন।

ডা. গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলেন, ‘কেউ যদি অনেক বেশি মানসিক চাপের মধ্যে পড়ে যায় বা অতিরিক্ত হতাশ হয়ে পড়ে তাহলে হার্ট ফেইলিউর হয়ে যেতে পারে। অতিরিক্ত টেনশন করলে হার্ট হঠাৎ করে ফুলে যায়, হার্ট বড় হয়ে যায়। ফলে এর কার্যক্ষমতা অনেক বেশি কমে যায়। হার্টের সংকোচন ও প্রসারণ আর সঠিকভাবে হয় না। তখন রক্ত সরবরাহ কমে যায়, শ্বাসকষ্ট হয় এবং রোগী দুর্বলতা অনুভব করে। এই সমস্যা সাধারণত নারীদের ক্ষেত্রে বেশি হয়। এই অবস্থায় হার্ট ফেউলিউরের চিকিৎসা এবং মানসিক চাপ ম্যানেজমেন্টের প্রয়োজন হয়।’

ডা. গোলাম মোর্শেদ আরও বলেন, ‘যাদের আগে থেকেই হার্টে কোনো ব্লক আছে। তাদের হঠাৎ করে মানসিক চাপ বেড়ে গেলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। যারা সবসময় মানসিক চাপে থাকেন তাদের শরীরে সব সময় স্ট্রেস হরমোন রিলিজ হয়। এগুলো সুগার, কোলেস্টেরোল বাড়িয়ে দেয় এবং রক্তনালীতে ব্লক তৈরি করে। ধীরে ধীরে হার্টের রক্তনালী ব্লক হয়ে এরপরে হার্ট অ্যাটাক হতে পারে।’

মানসিক চাপ কমাতে ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফ এর মধ্যে বালেন্স করা জরুরি। কীভাবে এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করা যায সেই বিষয়ে একজন ক্লিনিক্যাল সাইক্লোজিস্টের পরামর্শ নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর