বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২ প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি

প্রতিনিধির নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : October 23, 2024
১২ প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক : 

ডিমের বাজারে স্থিতিশীলতা ফেরাতে দেশের ১২ প্রতিষ্ঠানকে আরও চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠান ডিম আমদানি করতে পারবে।

বুধবার (২৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য ১২টি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে তাদের ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানির অনুমতির মেয়াদ বহাল থাকবে। আমদানিকারকদের আমদানির শর্তাদি অনুসরণ করে আমদানির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

যে ১২ প্রতিষ্ঠানকে চার কোটি পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে এটকম ইন্টারন্যাশনালকে ৩০ লাখ, সরদার এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টকে ৫০ লাখ, এসিআই লজিস্টকস লিমিটেডকে ৫০ লাখ, মের্সাস সাজ্জাদ এন্টারপ্রাইজকে ৫০ লাখ, এএমআই এন্টারপ্রাইজকে ৫ লাখ এবং মিতা এন্টারপ্রাইজ ৩ লাখ পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া থ্রী স্টার এন্টারপ্রাইজকে ৫০ লাখ পিস, ইমিকো ট্রেডিং কোংকে ৫০ লাখ পিস, বারাকাহ ইমেক্স অ্যান্ড ট্রেডিংকে ৩০ লাখ পিস, মান্নাত ট্রেডিং ৫০ লাখ পিস, জারিন ট্রেডিং করপোরেশন ২ লাখ পিস ও এ আর থ্রেড ইন্টারন্যাশনালকে ৩০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ডিম আমদানির অনুমতি দিলেও এক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে সরকার। এগুলো হলো-

১) বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বার্ড ফ্লুমুক্ত জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশনের স্বপক্ষে রফতানিকারক দেশের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশনের সার্টিফিকেট বা ঘোষণা দাখিল করতে হবে।

২) আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রফতানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে।

৩) সরকার-নির্ধারিত শুল্ক-কর পরিশোধ ও অন্যান্য বিধিবিধান প্রতিপালন করতে হবে।

৪) ডিম আমদানির প্রতি চালানের অন্যূন ১৫ দিন আগে সংশ্লিষ্ট সংগনিরোধ কর্মকর্তাকে অবহিত করতে হবে।

৪) আমদানির অনুমতি পাওয়ার পরবর্তী ৭ দিন পর পর অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

৫) আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর